Saturday, September 5, 2026
28 C
Kolkata

বসিরহাটে হাই মাদ্রাসার নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের জয়

রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোন আসনই জিততে পারেনি। অন্যদিকে, সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটের সব ছ’টি আসনই জয়লাভ করেছে। ফলাফলে বাম -কংগ্রেস -আইএসএফ-৬ এবং তৃণমূল-০ হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল বাম -কংগ্রেস- আইএসএফ জোটের কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তারা মনে করছেন, হাই মাদ্রাসার এই জয় তাদের আগামী নির্বাচনের জন্য নতুন আত্মবিশ্বাস জোগাবে। জয়ের পর বাম -কংগ্রেস -আইএসএস প্রার্থী হবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “হাই মাদ্রাসার নির্বাচন আমাদের সম্ভাবনার পরিচয় দিয়েছে। ছ’টি আসনের সবটিই আমরা জিতেছি। সাধারণ মানুষের সমর্থন পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রমাণ। বিরোধীদের সব রকম চক্রান্তের মধ্যে দিয়ে আমরা বিজয়ী হয়েছি। আশা করছি, আগামী দিনে আরও ভালো ফলাফল হবে।”

অন্যদিকে আরেক প্রার্থী শফিকুল সর্দার বলেন, “রাজ্যের মাটিতে আমাদের জোটের প্রতি মানুষের আস্থা স্পষ্ট। এটি ২০২৬ সালের নির্বাচনের আগে আমাদের জন্য বড় উদ্দীপনা। কর্মী ও সমর্থকরা নির্বাচন চলাকালীন নানা বাধা ও হুমকি সামলেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই জয় এসেছে।” জয়ের পর শফিকুল কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে স্বরূপনগরের মাটিতে বাম-কংগ্রেস- আইএসএফ জোটের আরও বড় সাফল্য আসবে।
হাই মাদ্রাসার এই ফলাফল রাজনীতিতে নতুন দিক নির্দেশ করছে। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, বাম-কংগ্রেস-আইএসএফ জোটের এই সাফল্য আগামী বিধানসভা নির্বাচনের জন্য এক শক্তিশালী ইঙ্গিত হিসেবে কাজ করবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories