Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গোমাংস নিষিদ্ধ হতে চলেছে আসামেঃ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা  

এবার গোমাংস নিয়ে উঠে পড়ে লাগল আসামের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। বিধানসভা অধিবেশেনের শেষ দিনে অসমের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “গরু আমাদের মা। তাই যে কোনও মূল্যে গরু পাচার বন্ধ করা হবে। আসামের বিজেপি সরকার গোমাতাদের রক্ষা করবে।”

তিনি আরোও বলেন, “গোমাতা আমাদের কাছে পূজনীয়। তাই বাংলা থেকে আসামে গরু পাচার বরদাস্ত করব না।” একইসঙ্গে গোমাংস খাওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি। বিশ্বশর্মা জানান, “যেখানে গরুকে পুজো করা হয় সেখানে গোমাংস না খাওয়াই ভাল। তবে একসঙ্গে্ সকলের একধাক্কায় অভ্যেস বদলে ফেলার দরকার নেই।” এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে লখনউয়ের এক মুসলিম সংগঠনের বিবৃতিকে হাতিয়ার করেন অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা লখনউয়ের এক মুসলিম সংগঠন দারুল উলমের বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে ওই সংগঠন জানিয়েছিল, “যে অঞ্চলে গোমাংস না খাওয়া মানুষের সংখ্যা বেশি সেখানে তাঁদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সংবেদবশীলতা দেখাতে হবে।”

এই বক্তব্যকে হাতিয়ার করে অসমের কোন কোন এলাকায় গোমাংসের হোটেল থাকবে না তাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিশ্বশর্মা। তাঁর কথায়. “ফ্যান্সি বাজার, শান্তিপুর, গান্ধিবস্তির মতো এলাকায় গোমাংস পাওয়া যায় এমন হোটেল চালু করা ঠিক নয়। কারণ এতে অনেকেরই ভাবাবেগে আঘাত লাগতে পারে। আসাম মুখ্যমন্ত্রীর কথায়, “সংবিধান মেনে রাজ্যে গরু পাচার এবং গোহত্যা বন্ধ হওয়া দরকার।”

উল্লেখ্য, একই সুর শোনা গিয়েছে আসামেরর রাজ্যপাল জগদীশ মুখি জানিয়েছেন, আগামী বিধানসভা অধিবেশনে আসামে গরু পাচার রুখতে বিল আনা হতে পারে। এর ফলে আসামে গোমাংস খাওয়া বন্ধ হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories