Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

২৬ মে থেকে ভারতে নিষিদ্ধ হতে পারে ফেসবুক টুইটার

ভারতের নতুন ডিজিট্যাল গাইডলাইন মানা না হলে আগামীকাল অর্থাৎ ২৬  মে বুধবার থেকে ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হতে পারে। এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের বিধি না মানলে বুধবার থেকে বন্ধ করা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলি। বিধি মানার ব্যাপারে কেন্দ্রীয় সরকার শেষ সময়সীমা দিয়েছিল মঙ্গলবার।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমগুলিকে তিনমাস সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সেই তিনমাসের মধ্যে তাদেরকে সরকারের দেওয়া গাইডলাইন মেনে কাজ করতে হত। কিন্তু এখন পর্যন্ত সরকারের সেই গাইডলাইনের সাথে সহমত হয়নি সামাজিক মাধ্যম সংস্থাগুলি।

 তাই আজকের মধ্যে তারা বিধি মানার শর্ত পূরণ না করলে রাত বারোটার পর থেকে এদেশে অচল করে দেওয়া হবে  ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মত সোশ্যাল মিডিয়াগুলি। জানা গেছে, সোশ্যাল মিডিয়াগুলির কাছে ভারতে তাদের অফিসের  ঠিকানা, কন্টাক্ট পারসনের ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর এবং আপত্তিকর কনটেন্ট প্রকাশ হলে কে ব্যবস্থা নেবে? তা জানতে চাওয়া হয়েছিল। জানা গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ট্যুইটার তাদের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এই শঙ্কায় ভারত সরকারের নির্দেশ মানেনি। কেন্দ্রীয় সরকারও বিষয়টি হালকাভাবে নেয়নি। মঙ্গলবার  মধ্যরাতের মধ্যে তথ্যগুলি জমা না পড়লে বুধবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories