Monday, June 8, 2026
30.1 C
Kolkata

বাংলার মানুষ অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে, যুব যোদ্ধাদের কর্মসূচিতে বললেন অভিষেক

এনবিটিভি ডেস্ক: করোনার আবহেই জনসংযোগে বড়সড় কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এক ফেসবুক লাইভে তিনি নতুন এই কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেন।

করোনা পরিস্থিতির জেরে রাজনৈতিক জমায়েত বা কর্মসূচিতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই ভার্চুয়াল জনসভা বা সোশাল মিডিয়াকে হাতিয়ার করেই বিভিন্ন রাজনৈতিক দল জনসংযোগ কর্মসূচি নিচ্ছে। বাদ যায়নি তৃণমূল কংগ্রেসও।

আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশও এবার ভার্চুয়াল র‍্যালি হবে। তাঁর আগেই এদিন ফেসবুক লাইভে বক্তব্য রাখেন তৃণমূলের যুব সভাপতি। তিনি বলেন, এই পরিস্থিতিতে পাড়া প্রতিবেশীর দায়িত্ব নিতে হবে যুব সম্প্রদায়কেই।

তাই করোনা পরিস্থিতিতে প্রত্যেক তৃণমূল কর্মীদের দশটি করে পরিবারের দায়িত্ব নিতে হবে। তাঁদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে হবে। প্রয়োজনে বাজার করে দেওয়া, ওষুধ এনে দেওয়া, কোভিড পরিস্থিতি নিয়ে সচেতন করতে হবে তাঁদের। এরজন্য এলাকাভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করে নিতে পারেন যুব যোদ্ধারা।

উল্লেখ্য, গত ১১ জুন ‘বাংলার যুব শক্তি’ নামে একটি উদ্যোগ নিয়েছিল যুব তৃণমূল কংগ্রেস। এই উদ্যোগে যোগ দিয়েছিলেন প্রায় এক লাখ যুব যোদ্ধা। অভিষেক এদিন বলেন, বর্তমানে ৫ লাখ যুব যোদ্ধা তাঁদের সঙ্গে রয়েছেন। তাঁদের উদ্দেশ্যেই তিনি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের কাজে নামার আহ্বান জানিয়েছেন।

শুধু করোনা নিয়েই নয়, আমফানে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের জন্যও উদ্ধার কাজে নামার আহ্বান জানান। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২১ জুলাইয়ের আগে বাংলার যুব শক্তিকে কাজে লাগিয়ে রাজনৈতিক জনসংযোগ করতে চাইছে শাসকদল। যা আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধিই কাজে লাগবে তৃণমূলের।

এই নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি এদিন রাজ্যের বিরোধী দল বিজেপিকেও নাম না করে একহাত নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, কোনও অশুভ শক্তিকে বাংলার ঢুকতে দেব না। বাংলার মানুষ একজোট হয়ে যে কোনও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories