Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতার কাশীপুর এলাকার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে কম্বল ও ব্যাগ বিতরণ

বুধবার কলকাতার কাশীপুর এলাকার ঝিল রোড মোড়ে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কাশীপুর শাখার উদ্যোগে একটি কম্বল ও ব্যাগ বিতরণ করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন কাশীপুর শাখার সভাপতি শেখ হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক টুটুল, পৌরপিতা মহেশ শর্মা, সুমন সিং, বরো চেয়ারম্যান তরুণ সাহা, তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক এহেতাসামুল হক সিদ্দিকী, সম্পাদক দেওয়ান আনিসুর রহমান, সমাজসেবী নুসরত আলি সহ আরও অনেকে।

এই দিন স্থানীয় সমাজকর্মী গুড্ডুকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কাশীপুর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়ায়েজুল হক বলেন, মঞ্চ সারা বছর ধরে রাজ্যের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে। তিনি নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য মঞ্চ সবসময় লড়াই চালিয়ে যাবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories