Friday, June 5, 2026
29.9 C
Kolkata

এবার ওড়িশায় বাংলা বলায় আক্রান্ত মালদার আদিবাসী যুবক

ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। এবার ওড়িশায় কাজে গিয়ে আক্রান্ত হলেন মালদার গাজোলের এক আদিবাসী যুবক বিনয় বেসরা। তার বাড়ি চিলিমপুর এলাকায় বলে জানা যায়। পনেরো দিন আগে তিনি ওড়িশার বালিশ চন্দ্রপুরে শ্রমিকের কাজে যান। অভিযোগ, সেখানকার স্থানীয় গ্রামবাসীরা বিনয়কে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য প্রথমে মারধর করে এবং পরে তাকে পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে বলে জানা যায়। কোনও রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসেন বিনয়।

অন্যদিকে, এই অভিযোগ মানতে নারাজ গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তার বক্তব্য, “এই ঘটনা বিরোধীদের সাজানো। মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি দাবি করেন, পুরো ঘটনার সত্যতা খতিয়ে দেখা হবে এবং প্রকৃত ঘটনা খুব শিগগির সামনে আসবে। এই ঘটনায় উত্তপ্ত গাজোল সহ গোটা মালদা জেলা। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories