Saturday, September 5, 2026
28 C
Kolkata

শওকত মোল্লার সভা শেষে বোমা বিস্ফোরণ, ফের অশান্ত ভাঙড়ে তীব্র উত্তেজনা

ভাঙড়ে ফের বোমা বিস্ফোরণে ছড়াল চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সভা শেষ হতেই কৃষ্ণমাটি এলাকায় পরপর বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, শওকতের গাড়ি সভাস্থল থেকে অল্প দূরেই ছিল, তখনই বোমা পড়ে আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে।
তৃণমূলের দাবি, এটি নিছক আতঙ্ক ছড়ানো নয়— বিধায়ককে নিশানা করেই পরিকল্পিত হামলা। তাঁদের অভিযোগ, আইএসএফ প্রভাব হারাচ্ছে বলেই এমন ঘটনা ঘটাচ্ছে। তবে আইএসএফের পালটা দাবি, বোমাবাজি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর আগেও ভাঙড়ে দুই দলের সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই বিস্ফোরণ ফের সেই অশান্ত অতীতের স্মৃতি ফিরিয়ে এনেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories