Saturday, September 5, 2026
28 C
Kolkata

তৃণমূলকে ভোট না দিলে লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে, দাবি তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনের

“আমরা সব ছেড়েছুড়ে তোমাদের ঘরের টাকা এনে দিচ্ছি।” জনসমক্ষে এমনই বলতে শোনা গেল ভাঙ্গরের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনকে। আসন্ন ২৬ এর বিধানসভা ভোটের পূর্বে, ভাঙ্গরের সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দেন তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। তারই একটি ছোট্ট ভিডিও জনসমক্ষে প্রকাশ হতে শুরু হয়েছে কটাক্ষ।

টাকার বিনিময় ভোটদান! ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়েছে। এরপর বিরোধীরা তৃণমূল সরকারের তীব্র বিরোধিতা করে ইতিমধ্যে বলতে শুরু করেছে, ভোট পাওয়ার আশায়, রাজ্যের দুর্বল অর্থ ব্যবস্থার উন্নয়ন না ঘটিয়ে শুধুমাত্র প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে, ২৬-এর বাজেটে। বিরোধীদের এই ভাবনাকে সীল-মহর দিলেন ভাঙ্গরের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। তাকে বলতে শোনা যায়, ভোট না দিলে, সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দেবে। ভোটে তৃণমূলকে না জেতালে, লক্ষীর ভান্ডার, রেশনের চালসহ একাধিক সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে। ভিডিও প্রকাশ্যে আসতেই বিরোধীদের দাবি, ভাঙ্গড়ের অসহায় গরীব সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলছেন তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories