Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ঈদে তিনদিন সরকারি ছুটির দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ‘ভুমি’র

বাংলার অন্যতম বড় সম্প্রদায় মুসলিম সম্প্রদায়। তিনভাগের এক ভাগ সম্প্রদায়ের উৎসবগুলিতে থাকে না পর্যাপ্ত পরিমাণে ছুটি। এমনকি ঈদের দিনেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা, সেমিনার থাকে, আর সেসব কথা মাথায় রেখে এবার ‘ভূমি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ঈদের সময় তিনদিনের ছুটির দাবী জানিয়ে।

তারা এবারের ঈদে দুদিন ছুটি দেওয়ায় ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে স্বাধীনতার পরে এই প্রথম ঈদ উপলক্ষ্যে দুদিন ছুটি দেওয়া হয়েছে।

তারা ঈদের সময় তিনদিনের ছুটির দাবীর সপক্ষে কিছু যুক্তি দিয়েছে।

১. বাংলা উত্তর – দক্ষিণে প্রায়  ৭০০ কিমি এবং পূর্ব – পশ্চিমে প্রায় ২০০ কিমি বিস্তৃত। বাংলার মোট ক্ষেত্রফল ৮৮৭৫২ বর্গকিলোমিটার। এই বৃহৎ ভৌগোলিক অঞ্চলে গণ পরিবহন ব্যবস্থা উপলব্ধ করে দুটো দূরবর্তী স্থানে যাওয়া আসা করতে প্রায় এক দিন সময় অতিবাহিত হয়।

২. উত্তরবঙ্গ ও প্রান্তিক বাংলার ছাত্রছাত্রীদের বাংলার রাজধানী কলকাতায় থেকে পড়াশোনা করার ফলে তারা পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না।

৩. প্রান্তিক বাংলার ভূমি সন্তানরা নিজেদের গ্রামের বাড়ি থেকে শহরাঞ্চলের দূরবর্তী স্থানে চাকরি বা রুজি রোজগারের জন্য অবস্থান করেন ফলে তারা তাদের পরিবারের সাথে ঈদ পালন করতে পারেন না।

৪. ঈদ ইসলাম ধর্মাবলম্বী বাঙ্গালীর বৃহত্তম ধর্মীয় উৎসব হবার সাথে সাথে বাংলায় প্রায় হাজার বছর ধরে চলে আসা অন্যতম প্রাচীন সামাজিক উৎসব। ঈদের সার্বজনীন উৎসব হিসেবে গ্রহণযোগ্যতা বাড়ানো প্রয়োজন। এতে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনেও সদর্থক ভূমিকা নেওয়া যাবে।

৫. ঈদকে কেন্দ্র করে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড হয়। তিনদিন ছুটি ঘোষণা করে যদি ঈদকে দুর্গাপূজার মতো একটি উৎসবের রূপ দেওয়া যায় তাহলে এই অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়তে পারে বলে আমরা মনে করি। এর ফলে বাংলা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারে।

চিঠিতে তারা আরোও জানিয়েছে “বাঙালীর অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদ উপলক্ষে তিনদিন ছুটির আবেদন করছি। মানবিক কারণে টানা একমাস রোজার পরে ঈদুল ফিতর উপলক্ষে তিনদিন ছুটি এবং ঈদুজ্জোহা বা কোরবানির ঈদ যেহেতু তিনদিন ধরে পালন করা হয় তাই ঈদুজ্জোহা উপলক্ষেও তিনদিন সরকারি ছুটি অত্যন্ত যুক্তি যুক্ত বলে আমরা মনে করি।
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসেও আমরা ঈদ উপলক্ষে তিনদিন ছুটি ঘোষণার অনুরোধ করছি।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories