Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারের ঢাকা অঞ্চলে  মুসলিম ভোটারদের নাম কাটা নিয়ে বিতর্ক, মুসলিম শুন্য ভারতের পথে এগোচ্ছে বিজেপি 

বিহারের ঢাকা অঞ্চলে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। চলমান (এসআইআর) প্রক্রিয়ায় অনেক মুসলিম ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। রিপোর্টার্স কালেক্টিভের এক তদন্তে দেখা গেছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, বিহারের ঢাকার বিজেপির বিধায়ক পবন কুমার জয়সওয়ালের ব্যক্তিগত সহকারীর নামে জেলা নির্বাচন অফিসে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। এই অভিযোগে মুসলিম ভোটারদের নাম বাতিলের অনুরোধ করা হয়। নির্বাচন কমিশন ৩০ জুন থেকে ঢাকা সহ বিহারের বিভিন্ন জেলায় এসআইআর প্রক্রিয়া শুরু করে, এবং লোকজনকে সংশোধনের জন্য মাত্র এক মাস সময় দেয়।

বাস্তবে দেখা গেছে, ভোটারদের সাহায্য করার জন্য পর্যাপ্ত বুথ লেভেল অফিসার বা স্বেচ্ছাসেবক ছিলেন না। অনেক সময় রাজনৈতিক দলের বুথ এজেন্টরা নিজেদের স্বার্থে কাজ করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে অভিযোগ জমা দেওয়ার সুযোগ ছিল এবং এই সময়ের মধ্যেই বিজেপির বুথ এজেন্টরা প্রতিদিন প্রায় ১০টি করে নাম বাদ দেওয়ার অভিযোগ করতেন। এই নামগুলো অধিকাংশটাই মুসলিমদের।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories