Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

আজ থেকে বিহারে প্রথম দফায় ১২১ আসনে লড়াই এনডিএ বনাম মহাগঠবন্ধন, ভাগ্য নির্ধারণে ১৩১৪ প্রার্থীর!

বৃহস্পতিবার, ৬ নভেম্বর থেকেই শুরু হচ্ছে বিহার বিধানসভার ভোটগ্রহণ। মোট ২৪৩ আসনের মধ্যে প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট হবে। এই পর্বে ১৩১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই শাসক এনডিএ জোট এবং বিরোধী ‘মহাগঠবন্ধন’-এর মধ্যে। প্রথম দফার ভোটে নজর থাকবে একাধিক হেভিওয়েট প্রার্থীর দিকে। রাঘোপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজেডি নেতা তেজস্বী যাদব, মহুয়ার আসনে রয়েছেন তার ভাই তেজপ্রতাপ যাদব। অন্যদিকে, বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি ও বিজয়কুমার সিংহ প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাপুর ও লখীসরাই থেকে। এই দফায় ভোট হবে পটনা, মুজফ্‌ফরপুর, বেগুসরাই, নালন্দা, সহরসা, সিওয়ান, গোপালগঞ্জ-সহ ১৮টি জেলায়।

প্রচারের শেষ দিনে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে দুই শিবিরেই। তেজস্বী যাদব ঘোষণা করেছেন, মহাগঠবন্ধন ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে একজন সদস্যকে সরকারি চাকরি এবং মহিলাদের এককালীন ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। অন্যদিকে, নীতীশ কুমার ও বিজেপি নেতৃত্ব তুলে ধরেছেন তাদের “উন্নয়নের রাজনীতি” ও “লালু যুগের জঙ্গলরাজ” থেকে মুক্তির গল্প। এনডিএ শিবিরে রয়েছে বিজেপি, জেডিইউ, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতনরাম মাঁঝীর হাম এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা। তবে এখনো নীতীশকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ।

বিরোধী জোটে রয়েছে আরজেডি, কংগ্রেস, তিন বাম দল, মুকেশ সহানীর ভিআইপি এবং ইন্দ্রজিৎ গুপ্তের আইআইপি। সীমাঞ্চলে মিমের প্রভাব কিছুটা চিন্তার কারণ বিরোধী শিবিরের কাছে বলে জানা যাচ্ছে। প্রথম দফায় ভোট দেবেন প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ ভোটার। দ্বিতীয় দফার ভোট ১১ নভেম্বর এবং গণনা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories