Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারে ‘মিড ডে মিল’ খেয়ে অসুস্থ ৭০-এর বেশি পড়ুয়া, খাবারে টিকটিকি পড়ার সন্দেহে ছড়ায় চাঞ্চল্য!

বিহারের মধেপুরা জেলার সদর ব্লকের সাহুগড় গ্রামের করু টোলা আপগ্রেডেড মিডল স্কুলে ‘মিড দে মিল’ খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৭০ জনেরও বেশি পড়ুয়া। শনিবার দুপুরে এই ঘটনায় স্কুল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

চোখের সামনে একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়তে শুরু করলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা ও অস্থিরতার মতো উপসর্গ দেখা দেয়।
এই ঘটনাটির খবর পেয়ে অভিভাবকেরা দ্রুত স্কুলে ছুটে আসেন। অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি মধেপুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেউ অ্যাম্বুলেন্সে, আবার অনেককে পরিবারের লোকজন ও স্থানীয়দের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসার পর অধিকাংশ পড়ুয়ার অবস্থা এখন স্থিতিশীল। তবে এক ছাত্রী এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকেরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। খাবার প্রস্তুতি ও বিতরণে গাফিলতির অভিযোগও তোলা হয়।

প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, খাবারের পাত্রে টিকটিকি পড়ে গিয়েছিল। যদিও প্রশাসন এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। পরীক্ষার জন্য খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থা ও দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর স্কলের ‘মিড ডে মিল’ প্রকল্পের নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories