Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারে ভোটের আগেই রণক্ষেত্র মোকামা বিধানসভা! জন সুরাজ কর্মী খুনে গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিংহ

বিহারের মোকামা বিধানসভা কেন্দ্রে জন সুরাজ পার্টির কর্মী দুলারচাঁদ যাদব খুনের ঘটনায় গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিংহ। পটনা পুলিশ আরও দু’জন অভিযুক্ত—মণিকান্ত ঠাকুর ও রাজনীত রামকেও আটক করেছে। অভিযোগ, বৃহস্পতিবার মিছিল চলাকালীন জেডিইউ ও জন সুরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুলারকে বেধড়ক মারধর করা হয়। ময়নাতদন্তে দেখা গিয়েছে, তাঁর ফুসফুস ফেটে ও পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, ভারী বস্তু দিয়ে আঘাত করেই খুন করা হয় তাঁকে। নিহত দুলার জন সুরাজ প্রার্থী প্রিয়দর্শী পিযূষের আত্মীয় ছিলেন। ভোটের মাত্র পাঁচ দিন আগে এই গ্রেফতারি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের রাজনীতিতে। যদিও অনন্ত সিংহ নিজের নির্দোষিতা দাবি করেছেন, কিন্তু নির্বাচন-পূর্ব এই হত্যাকাণ্ডে রাজ্যজুড়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories