Tuesday, October 20, 2026
30 C
Kolkata

বিহারে এসআইআর প্রক্রিয়ায় সংখ্যালঘু ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা

রাজ্যের সীমান্তবর্তী চারটি জেলায় চলমান এসআইআর প্রক্রিয়ার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া ও কাটিহার জেলায় ভোটার তালিকা থেকে বহু ভোটার বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকার মানুষ। এই অঞ্চলগুলিতে মুসলিম জনসংখ্যা বেশি বলে জানা গিয়েছে। কিষানগঞ্জে ৭০ শতাংশেরও বেশি জনসংখ্যা মুসলিম, আর বাকী জেলাগুলিতে ৪০ থেকে ৪৫ শতাংশ এবং পুরো বিহারে মুসলিম জনসংখ্যা মাত্র ১৭ শতাংশ।

বর্তমানে রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক শাহনওয়াজ আলম তার পৈতৃক গ্রাম সিসাউনায় সময় কাটাচ্ছেন। আগামী ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ভোটার আইডি ডকুমেন্ট আপলোডের ডেডলাইন রয়েছে। কিন্তু তার এলাকার ভোটাররা এখনও ৮০ শতাংশের কম নথি জমা দিয়েছে, যা উদ্বেগের কারণ। এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের আবাসিক সার্টিফিকেট প্রয়োজন, যা নির্বাচন কমিশনের ১১টি নির্ধারিত নথির মধ্যে একটি। গত জুলাইয়ে শুধুমাত্র চার জেলায় মিলিয়নেরও বেশি আবাসিক সার্টিফিকেটের আবেদন জমা পড়েছে। তবে বিধায়ক শাহনওয়াজ আলম বলেন, “এখানের মানুষের কাছে আধার বা রেশন কার্ড ছাড়া অন্য কোনও নথি নেই, তাই এত আবেদনের চাপ।” তিনি আরও জানান, জকিহাট বিধানসভা আসনে অনেক ভোটারের কাছে দশম শ্রেণির সার্টিফিকেটও নেই। স্থানীয়রা বলছেন, আধার ও রেশন কার্ড জমা দেওয়ার অনুমতি না পেলে অনেক ভোটার, ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা নিকটে আসায় সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যথেষ্ট সময় না পেলে অনেক ভোটার নির্বাচনে অংশ নিতে পারবে না।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories