Tuesday, October 20, 2026
28 C
Kolkata

বিহারে ভোটার তালিকা থেকে ২৩ লক্ষ মুসলিম মহিলার নাম বাদ, প্রতিবাদে সরব অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা

বিহারের ভোটার তালিকা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার কংগ্রেস দলের অভিযোগ, এসআইআর কার্যকর করে প্রায় ২৩ লক্ষ মহিলা ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দলের দাবি, এই মহিলাদের অধিকাংশই ৫৯টি বিধানসভা কেন্দ্রে নিবন্ধিত ছিলেন, যেখানে ২০২০ সালের নির্বাচনে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা ছিল।

দিল্লির ইন্দিরা ভবনে এক সংবাদ সম্মেলনে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা বলেন, “এই পদক্ষেপে দলিত ও মুসলিম মহিলাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময় তালিকা থেকে ব্যাপকভাবে নাম বাদ দেওয়া সুপরিকল্পিত ষড়যন্ত্র।” তিনি প্রশ্ন তোলেন, “গত বছর এই মহিলারা ভোট দিয়েছিলেন, তাহলে সেই ভোট কি জাল ছিল?” লাম্বা আরও বলেন, প্রায় ৩.৫ কোটি মহিলা ভোটারের মধ্যে ২২.৭ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি এই পদক্ষেপকে অসাংবিধানিক উল্লেখ করেন এবং জানান যে, গোপালগঞ্জ, সরণ, বেগুসরাই, সমস্তিপুর, ভোজপুর এবং পূর্ণিয়া জেলা থেকে সবচেয়ে বেশি নাম বাদ দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, “এসআইআরের আড়ালে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকায় ব্যাপক জালিয়াতি করছে। এছাড়াও প্রায় ১৫ লক্ষ পুরুষ ভোটারকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories