Saturday, September 5, 2026
28 C
Kolkata

বীরভূম জেলায় আবাস যোজনায় কাটমানির অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের স্বামী ও ভিলেজ পুলিশ

বীরভূম জেলার মুরারই-২ ব্লকে বাংলা আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে সরকারের প্রতি বিক্ষুব্ধ এলাকাবাসী। নন্দীগ্রাম পঞ্চায়েতের মুকলিসপুর গ্রামের এক আবাস যোজনা প্রাপকের কাছ থেকে টাকা দাবি করার ঘটনায় পঞ্চায়েত সদস্যার স্বামী ও এক ভিলেজে পুলিশকে গ্রেফতার করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মুকলিসপুর গ্রামের বাসিন্দা আসিক নবি বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি পাওয়ার অনুমোদন পান। গত ৩০ জানুয়ারি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা জমা পড়ে। এই খবর জানার পর পার্শ্ববর্তী জাজিগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিউলি বিবির স্বামী সমিরুদ্দিন খান, যিনি বাবু নামে পরিচিত, এক পুলিশকে সঙ্গে নিয়ে আসিকের বাড়িতে যান। অভিযোগ, তাঁরা দশ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে ভবিষ্যতে আর কোনও কিস্তির টাকা পাওয়া যাবে না বলে ভয় দেখান।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসিক নবি ৪ ফেব্রুয়ারি পাইকর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সমিরুদ্দিন খান ও ভিলেজ পুলিশ ওবাইদুল ইসলামকে আটক করে। বৃহস্পতিবার তাঁদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দু’জনকেই সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি আইনজীবী জানান, ধৃতরা এলাকায় একটি চক্র গড়ে তুলে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করত। এই ঘটনার জন্য সরকারের প্রতি ক্ষোভ ও বিতৃষ্ণা জন্মেছে এলাকাবাসীর।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories