Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

উদ্ভট, দৃষ্টিকটু হেয়ারস্টাইল নিষিদ্ধ করল তালিবান,বন্ধ হল মুসলমানদের জন্য দাড়ি ছাঁটা এবং সেভ করা

নিউজ ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানরা পুরুষদের জন্য দৃষ্টিকটু এবং উদ্ভট স্টাইলের চুল কাটা নিষিদ্ধ করেছে। তারই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে দাড়ি কাটা এবং ছাঁটা।

“তালিবানরা দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে দৃষ্টিকটু চুলের স্টাইল এবং দাড়ি কামানো নিষিদ্ধ করেছে,” প্রদেশটির সেলুনদের সংগঠনকে তালিবানের পাঠানো এক চিঠির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফ্রন্টিয়ার পোস্ট।

আরও বলা হয়েছে যে, প্রাদেশিক রাজধানী লস্করগাহে পুরুষদের সেলুন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ইসলামিক ওরিয়েন্টেশন মন্ত্রণালয়ের কর্মকর্তারা চুল স্টাইল করা এবং দাড়ি কামানোর বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল নেটওয়ার্কে বিতরণ করা এক আদেশে হেয়ারড্রেসিং সেলুনে সঙ্গীত না বাজানোর অনুরোধ করা হয়েছে।

ইতিমধ্যেই তালিবান দেশটির সব বিউটিপার্লারগুলো বন্ধ করে দিয়েছে। সেখানে কর্মরত কর্মীদের বিকল্প পেশা সন্ধানের পরামর্শ দেওয়া হয়েছে। তালিবান সরকার নিষিদ্ধ করেছে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা। এগুলো অশ্লীলতা, সামাজিক অবক্ষয়ের কারণ এবং ইসলামে এসবের অনুমতি নেয় বলেই এগুলো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী।

উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে থেকেই তালিবান নেতৃত্ব বলে আসছে তারা আফগানিস্থানে শরীয়াহ আইন বলবৎ করবে। ক্ষমতায় আগমনের পর থেকে ইতিমধ্যেই এই দিশায় কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছে। গতকাল হেরাত প্রদেশে চার অপহরণকারীকে ফাঁসি দিয়ে শহরের কেন্দ্রস্থলে ঝুলিয়ে দেয় তালিবান।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories