Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

২৬ শে বিধানসভা নির্বাচনে এক কোটি মুসলিম নাম বাদ যাবে, দাবি বিজেপির!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর (সার্ভেয়ার ইনিশিয়াল রেজিস্ট্রেশন) প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে। বলা হয়েছে, এসআইআর শেষ হলেই তিন মাসের মধ্যে ভোট হতে পারে। এই আবহে নতুন ভোটার তালিকার ওপর জোর দিচ্ছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষ গণনা হয়েছে ২০১১ সালে। এর ফলে ভোটার বৃদ্ধির মাপকাঠি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। গোটা ভারতে জন্মহার অনুযায়ী ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলায় দেখা যাচ্ছে জন্মাননি এমন কয়েক লক্ষ মানুষ ভোটার তালিকায় নাম উঠে গেছে। এই অনুপ্রবেশকারীরা মূলত বাংলাদেশ থেকে এসেছেন।” তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে যারা মুসলমান রোহিঙ্গারা এসেছেন, তারা অনুপ্রবেশকারী। এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু যারা হিন্দু, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তারা শরণার্থী। সিএএ-তে আবেদন করলে খসড়া ভোটার তালিকায় নাম থাকবে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories