Saturday, September 5, 2026
28 C
Kolkata

পাটনায় বিজেপি-কংগ্রেসের সংঘর্ষ, মোদী ও তার মায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা

শুক্রবার পাটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও কংগ্রেস কর্মীরা। ঘটনাটি ঘটে দারভাঙ্গায় কংগ্রেসের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ঘিরে। এই ঘটনার প্রতিবাদে পাটনায় বিক্ষোভ করে বিজেপি, তখনই দুই দলের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়ায়।

এদিকে কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেন, “এই মন্তব্য কংগ্রেস করেনি। বরং বিজেপির নিজেরই কেউ ওই মন্তব্য করেছে। এর পেছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের যাত্রা থেকে জনতার দৃষ্টি সরানো।” তিনি আরও বলেন, “মারপিটের ঘটনায় যে ব্যক্তি ধরা পড়েছে, সে কার লোক তা খতিয়ে দেখা উচিত। দেশবাসী দেখছে কারা গুণ্ডাগিরি করছে।”

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সভার মঞ্চ থেকে কিছু ব্যক্তি প্রধানমন্ত্রীর ও তাঁর মায়ের বিরুদ্ধে কটূ মন্তব্য করছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজনীতির পারদ চড়ে ওঠে। কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’-র অংশ হিসেবে এই সভা হচ্ছিল। সভায় উপস্থিত ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এ ধরনের ভাষা সম্পূর্ণ নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।” পুলিশ জানিয়েছে, দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের করা বিশৃঙ্খলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয় থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories