Sunday, September 6, 2026
28 C
Kolkata

‘বাংলায় হেরে প্রতিহিংসার রাজনীতি করছে,’আলাপন ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যর

বাংলায় হেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আচমকাই বদলির নির্দেশে ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ‘কেন্দ্র সরকার বাংলার একটা নির্বাচিত সরকারের সঙ্গে লাগাতার বৈমাত্রেয় সুলভ আচরণ করছে। মানুষের এই ধরনের অসুবিধার সময় পাশে রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হ‌ওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেখানে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপির বিধায়ক ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের দাবি জানান। কিন্তু কি এমন হল যে ২৪ তারিখ মেয়াদ বৃদ্ধি করা হলেও চারদিনের মধ্যে মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা হল। আমাদের প্রশ্ন যে এই তলব আইনসম্মত কি না ? এই সিদ্ধান্ত কি কলাইকুন্ডার ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়নি তো?’ প্রশ্ন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন তিনি আরও জানিয়েছেন, ‘আজকে দাঁড়িয়ে যখন কোভিড পরিস্থিতি মোকাবিলা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন এই সিদ্ধান্ত বিধিসম্মত কি না। আমরা একটা সংবাদমাধ্যম দেখলাম কেন্দ্রিয় আইনমন্ত্রী বলেছেন যে মুখ্যসচিব নাকি প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। এই তথ্য উনি কোথা থেকে পেলেন? তিনি কোন আইনে এটা বললেন যে ওয়াকআউট করার জন্য মুখ্যসচিবের বিরুদ্ধে এই পদক্ষেপ করা যায়? আইন নিয়ে খেলা করবেন না।’

রাজ্যের প্রতি বঞ্চনা ও এই আচরণের নিন্দা করে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘আগামী তিনমাস আলাপন বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মুখ্যসচিব হিসাবে থাকবেন কিনা সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা কাম্য নয়। আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করছি। এখনও অবধি মুখ্যমন্ত্রীর চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি বলেই আমি জানি। বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে।’

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories