Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ফের মুখ পুড়ল বিজেপির! জোর করে করা হল প্রার্থী,’বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না’,সাফ কথা শিখার

আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি। এই দফাতে মোট ১৪৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফের মুখ পুড়ল বিজেপির। কারণ প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের নাম চৌরঙ্গি আসন থেকে ঘোষণা করা হলেও তিনি ভোটে দাঁড়াচ্ছেন না বলে জানিয়েছেন। এমনকী বিজেপিতে এখনও যোগও দেননি তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরই সাফ জানিয়ে দিলেন শিখা মিত্রের পুত্র রোহন মিত্র। তারপরই সোশ্যাল মিডিয়া তে শুরু হয় বিজেপির সমালোচনা।

বৃহস্পতিবার সাংবাদ সম্মেলনে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ১৪৮ আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই সময় চৌরঙ্গি আসন থেকে প্রার্থী ছিলেন প্রাক্তন বিধায়ক শিখা মিত্র চৌধুরীর নাম ঘোষণা করেন তিনি।

কিন্তু সেই নাম ঘোষণা হওয়ার পরই বিবৃতি দেন শিখা-সোমেনের পুত্র রোহন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, “আমার মা কোনও জায়গা থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না। অন্তত বিজেপি থেকে তো নাই। কেউই আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।” এরপর শিখা মিত্রও জানিয়ে দেন, “আমি বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। এটা আদৌ বিশ্বাসযোগ্য না। নিজেই বলছি, আমি কোথাও ভোটে দাঁড়াচ্ছি না।” বেশ কয়েক বার বিজেপি এমন কাজ করেছে বাংলায় এবং কেরালায়। যেখানে উপযুক্ত প্রার্থী না পেয়েই অন্য কোনো দলের রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ঘোষণা করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories