Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কর্ণাটকে মুসলিম দরগাহ’তে পূজা! সাম্প্রদায়িক সংঘর্ষে ১৬৭ জন মুসলিম গ্রেপ্তার

এনবিটিভি ডেস্কঃ কর্ণাটকে হিজাবের পরে এবার মুসলিমদের দরগাহতে হিন্দুত্ববাদীদের আধিপত্য প্রতিষ্ঠাকে ঘিরে ধুন্ধুমার এলাকায়। মঙ্গলবার মহাশিবরাত্রি উপলক্ষে হিন্দুত্ববাদী সংগঠন মুসলিমদের দরগাহতে পূজা করার সিদ্ধান্ত নেয়। দরগাহতে পূজা করতে না দেওয়াতে বেঁধে যায় সাম্প্রদায়িক ক্রন্দল। ঘটনাস্থল থেকে ১৬৭ জন মুসলিমদেরকে গ্রেফতার করলেও একজনও হিন্দুত্ববাদী সংগঠন শ্রী রাম সেনা কর্মীদের গ্রেফতার করেনি পুলিশ।

https://twitter.com/arbabali_jmi/status/1499355836367265795

উল্লেখ্য, এদিন হিন্দুত্ববাদী সংগঠন শ্রী রাম সেনা কর্মীরা মহাশিবরাত্রি উপলক্ষে ১লা মার্চ লাডল মাশাক দরগায় রাঘব চৈতন্য শিবলিঙ্গ ‘শুদ্ধিকরণ’ পূজা করার সিদ্ধান্ত ন্যায়। অন্যদিকে একই দিনে শব-ই-মেরাজ পালনের পরিকল্পনা করে দরগা মুসলিম কর্তৃপক্ষ। মুসলিমদের দরগাহ হলেও সেখানে শিবলিঙ্গ ‘শুদ্ধিকরণ’ পূজা করতে মরীয়া হিন্দুত্ববাদী সংগঠন শ্রী রাম সেনা কর্মীরা।  

হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন মঙ্গলবার উভয় সম্প্রদায়ের সদস্যদের দরগায় যেতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু  অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভগবন্ত খুবা সহ বিজেপি নেতাদের নেতৃত্বে একদল উগ্রবাদীরা দরগায় পৌঁছে পূজা শুরু করে।

ফলে দুই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় ঢিল ছোড়া-ছুড়ি, যার ফলে কয়েকজন পুলিশসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছে।

https://twitter.com/arbabali_jmi/status/1499355740342943745

এদিকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কর্ণাটক পুলিশ ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই অঞ্চলে সংঘাতের পূর্বাভাসের কথা ভেবে এলাকায় মোতায়েন করেছেন বিশাল পুলিশ বাহিনী। পুলিশ শতাধিক মুসলিমদেরকে গ্রেফতার করলেও একজন শ্রী রাম সেনাকে গ্রেফতার করেনি। প্রশাসনের বিরুদ্ধে উঠছে দ্বিচারিতার অভিযোগ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories