Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

স্ত্রীকে খুন করে নারকীয় ঘটনা ঘটালো স্বামী!

সুরজিৎ দাশ, নদীয়া: স্ত্রীকে হত্যা করে বাড়ির সিঁড়ির নিচে পুঁতে প্রমাণ লোপাটের জন্য কংক্রিটের ঢালাই করে উপরে বাথরুম তৈরি করল স্বামী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শংকরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দিন পনেরো আগে স্বামী-স্ত্রী অশান্তি হয়। এরপর স্বামী রবীন্দ্রনাথ রায় তৃতীয় স্ত্রী মাম্পি কে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য নিজের বাড়ির সিঁড়ির নিচে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে কংক্রিটের ঢালাই করে তার উপরে বাথরুম তৈরি করে। বন্ধুরা মুখ ফসকে বলে দেয়ার পর খবর পৌঁছায় ধানতলা থানায়। পুলিশ এবং রানাঘাট 2 নম্বর বিডিও ঘটনাস্থলে সেই বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে। সব্দালপুর হসপিটালে দেহটি প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে পুলিশ রানাঘাট পুলিশ মর্গে পোসমাডাম এর জন্য পাঠায়।

এ বিষয় পরিবারের কেউ তেমন ভাবে মুখ না খুললেও প্রতিবেশীদের অভিযোগ, রবীন্দ্রনাথ জুয়া মদে আসক্ত থাকতো প্রথম ও দ্বিতীয় স্ত্রীদের মারধর করে তাড়িয়ে দেয়। এরপর তৃতীয় স্ত্রী এই বাড়িতে থাকতো তাকেও একইভাবে অত্যাচার করত। আনুমানিক দিন পনেরো আগে স্বামী-স্ত্রীর বচসার পর স্বামী তার তৃতীয় পক্ষের স্ত্রীকে হত্যা করে প্রমাণ লোপাট করতে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে দেয়। ঘটনা জানাজানি হতেই রবীন্দ্রনাথ পালিয়ে যায়। স্থানীয়দের দাবি,”এটি অতি নক্কার জনক ঘটনা এর তদন্ত চাই ও দোষীর উপযুক্ত শাস্তি চাই”।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories