Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ঘাটালে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! বিধায়কের দুর্নীতি নিয়ে পোস্টার লাগাল দলেরই একাংশ

ঘাটালে বিজেপির কার্যালয়ের দেওয়ালে একাধিক পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে দলের বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। পোস্টারের নীচে নিজেদের ‘পুরনো লড়াকু কর্মী-সমর্থক’ বলে দাবি করা হয়েছে। অভিযোগ, লাইসেন্স ও পেট্রল পাম্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। রেলে চাকরি করে দেওয়ার নামেও অর্থ নেওয়ার কথা লেখা রয়েছে। এছাড়া হরিশপুর খেয়াঘাটের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৯ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরেই অসন্তোষ বাড়ছে। একাংশ কর্মী শীতল কপাটকে দল থেকে সরানো ও ভবিষ্যতে প্রার্থী না করার দাবি তুলেছেন। তৃণমূলের এক নেতা বলেন, এমন অভিযোগের কথা তাঁরাও শুনেছেন। সিপিআই(এম)-এর এক জেলা নেতা প্রশ্ন তোলেন, সব জেনেও এতদিন নীরবতা কেন ছিল। ঘটনায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories