Tuesday, July 21, 2026
28.5 C
Kolkata

পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি নেত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গ্রেফতার বজরং দলের সদস্য

পূর্ব বর্ধমানের কাটোয়ায় সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে এক বিজেপি নেত্রীর অশ্লীল ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার ঘটনায়। অভিযোগ, ওই ভিডিও ও ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বজরং দলের সক্রিয় সদস্য রাজেশ সাহা। ঘটনায় উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে রাজেশকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। পরে তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসেই ‘বর্ধমান বাঁচাও’ নামে একটি ফেসবুক গ্রুপে ভাইরাল হয় ভিডিওটি। ভিডিও পোস্টে লেখা ছিল, “ত্রিকোণ প্রেমের কাহিনি”। কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হলেও ততক্ষণে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সে শুরু হয় অশালীন মন্তব্যের বন্যা। বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই কেলেঙ্কারি ঘটেছে, এমন জল্পনাও ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গত ১৬ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি নেত্রী। তার অভিযোগ, ভিডিও ও ছবি বিকৃত করে তার মানহানি করা হয়েছে। এই ঘটনার ফলে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। তার বক্তব্য, “শ্লীলতাহানি শুধু শারীরিক নয়, কারও ছবি বিকৃত করে ছড়ানোও সমান অপরাধ।” পুলিশ জানিয়েছে, ভিডিওটি কোন ফোন থেকে আপলোড হয়েছে তা জানার জন্য আইএমইআই নম্বর ট্র্যাক করা হয়। সেই সূত্রেই রাজেশ সাহার নাম উঠে আসে। তার ফোন থেকে ভিডিও আপলোডের প্রমাণ মেলে এবং মোবাইলটি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

Hot this week

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

মধ্যপ্রদেশের কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে প্রশাসনের কড়া পদক্ষেপ, সরানো হল আদিবাসী বিক্ষোভকারীদের!

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে...

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি...

Topics

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

অনশন ভাঙতে রাজি সোনাম ওয়াংচুক, তবে আগে পূরণ করতে হবে এই ৩ শর্ত!

দীর্ঘ অনশনের পর এবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষাবিদ...

সিজেপি-র সংসদ অভিযানের আগে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথ

ককরোচ জনতা পার্টির সংসদের অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories