Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাতীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা ব্যবহারের পরামর্শ দিল বিজেপি নেতা!

যে ভারতীয় জনতা পার্টি ২০১৪ থেকে ভারতীয় রাজনীতিতে ভারতমাতাকে সামনে রেখে হিন্দুত্ববাদের হাওয়া ও জাতীয়তাবাদের উস্কানি দিয়ে এসেছে, আজ তারাই ভারতের জাতীয় পতাকাকে নাকচ করছে। জাতীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা ব্যবহারের পরামর্শ দিল বিজেপি নেতা! কেরালার পালাক্কাদের আঞ্চুভিলাক্কু জংশনে বিজেপি একটি বিক্ষোভ সভার আয়োজন করে। সেই বিক্ষোভ সভায় বক্তৃতা দিতে গিয়ে বিজেপির প্রবীণ নেতা এবং প্রাক্তন জাতীয় পরিষদের সদস্য এন. শিবরাজন একটি বিতর্ক মূলক মন্তব্য করে বসেন। এন. শিবরাজন জাতীয় কংগ্রেস এবং এনসিপি-কে উদ্দেশ্য করে বলেন, “তিরঙ্গার পরিবর্তে, এই রাজনৈতিক দলের (এনসিপি) সবুজ পতাকা ব্যবহার করা উচিত।” শুধু তাই নয় তিনি তীব্র আক্রমণ করে বলেন, “সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ভারতের ইতিহাস সম্বন্ধে অবগত নন।” বিজেপির প্রবীণ নেতা এন. শিবরাজন প্রতিবাদ মঞ্চ থেকে করলের শিক্ষাব্যাবস্থা সম্বন্ধে কুরুচীকর মন্তব্য করেন।

বিজেপির প্রবীণ নেতা এবং প্রাক্তন জাতীয় পরিষদের সদস্য এন. শিবরাজনের মন্তব্য কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নেতার প্রতি চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধীরা মনে করছেন বিজেপি নেতা শিবরাজনের কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। তিরাঙ্গার অপমান মানে ভারত মাতার অপমান।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories