Saturday, September 5, 2026
28 C
Kolkata

পাঁচ বছর পর ধর্ষণের অভিযোগে ধৃত বিজেপির শ্রমিক নেতা সহদেব ঘড়ুই

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পুলিশ পাঁচ বছর পলাতক থাকা বিজেপির শ্রমিক সংগঠনের নেতা সহদেব ঘড়ুইকে গ্রেফতার করেছে। অভিযোগ, ২০২০ সালে তিনি দলের এক কর্মীর নাবালিকা মেয়েকে দুর্গাপুরে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করেন। পরে নাবালিকাকে ভয় দেখিয়ে বলেন, কেউ জানলে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।

এই ঘটনার পর মানসিক ভাবে বিদ্ধস্ত নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগ জানান। তবে মূল অভিযুক্ত বিজেপি শ্রমিক নেতা সহদেব দীর্ঘ পাঁচ বছর গা ঢাকা দেন। অবশেষে মঙ্গলবার স্থানীয়রা তাকে চিনে ফেললে পুলিশ গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

সহদেব কাঁকসার আমলাজোড়া গ্রামের বাসিন্দা এবং বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ঘনিষ্ঠ বলে জানা গেছে। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জানা গেছে, গত কয়েক দিন ধরে তিনি একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories