Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দিলীপ ঘোষের নিজের কেন্দ্রেই হারল বিজেপি

নিউজ ডেস্ক : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিজের কেন্দ্র নয়াগ্রামে হারল বিজেপি। রাজ্যে বিজেপির ন্যাক্কারজনক ফলের মতো দিলীপের নিজের বুথেও একই রকম ফল তার দলের। এই ব্যাপারে দিলীপ জানান, খোঁজ নিয়ে দেখবো কেন মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে।

লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভাল ফল করলেও, বিধানসভা ভোটে অনেকটা বদলেছে পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসকে ব্যাপক সংখ্যায় ভোট দিয়েছেন জঙ্গলমহলবাসী।

নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর কাছে প্রায় ২৩ হাজার ভোটে হেরেছেন বিজেপির বকুল মুর্মু। আর ভোটের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি যে বুথের ভোটার সেখানেও তৃণমূলের কাছে হেরেছে বিজেপি। কুলিয়ানা প্রাথমিক স্কুলের ১১৭ নম্বর বুথে তৃণমূল ভোট পেয়েছে ৩২৬টি। আর বিজেপি ভোট পেয়েছে ২৫৩টি। অর্থাৎ, এখানে ৭৩ ভোটে তৃণমূলের কাছে পিছিয়ে রয়েছে বিজেপি।

কুলিয়ানা প্রাথমিক স্কুলে দু’টি বুথ রয়েছে। ১১৮ নম্বর বুথেও ৭৩ ভোটে তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির। আর এ নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। ফিরহাদ হাকিম বলেন, দেখুন হয়ত উনি নিজেই হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, উন্নয়নের সঙ্গী হতে।

অন্যদিকে, কেন ভোট কমল, তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে ওখানে লিড ছিল। কেন কমল, আমি খোঁজ নেব বিষয়টা।
রাজ্যে দিলীপের হাত ধরে ভরাডুবি হল বিজেপির। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories