Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ভোটের আগেই মুখ থুবড়ে পড়ছে বিজেপি! ঘোষিত ১২১ প্রার্থীর মধ্যে ৭৯ জনই তৃণমূলের

নিউজ ডেস্ক : নিজেদেরকে বিশ্বের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে ঢাকঢোল পিটিয়ে বেড়ানো বিজেপি নেতারা আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে উপযুক্ত প্রার্থী সংকটে ভুগছে। আবার যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের অনেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। আবার যারা স্বীকৃতি জানিয়েছেন তাদের বিরুদ্ধে বিজেপিরই বহু নেতা-কর্মী সমর্থকরা পার্টি অফিস ভাঙচুর থেকে রাস্তায় নেমে বিক্ষোভ সবকিছুই করছেন। কিন্তু এরই মাঝে এক চমকপ্রদ বিষয় হলো বিজেপির প্রাথমিক পর্যায়ে ঘোষিত ১২১ জন প্রার্থীর মধ্যে ৭৯ জনই ছিল তৃণমূলের প্রাক্তনী। এটাই বিজেপির বর্তমানে মাথাব্যথার কারণ, অভ্যন্তরীণ গোলযোগ বা গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বর্তমানে বেশিরভাগ বিধানসভা আসন গুলোতে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বর্তমান তৃণমূল বনাম প্রাক্তন তৃণমূলের মাঝে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে পছন্দ করেন না যারা ভোটের মুখে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে অন্য দলে গিয়ে টিকিট নিয়েছেন। আর সেই কারণেই বিজেপির প্রতি রাজ্যবাসীর আস্তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বিজেপির রাজ্য নেতৃত্তের সভাগুলোতে লোকের তো দেখা আদৌ নেই। সে জন্যই তাদের পরিবর্তন যাত্রার মিছিল প্রায় বন্ধ হয়ে গিয়েছে, নেই গ্রাম gonje সেই প্রচারাভিযানের হিড়িক ও। নির্বাচনী প্রচারাভিযানে প্রধানমন্ত্রী মোদি, যোগী আদিত্যনাথ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির মুখ্যমন্ত্রীরা ঘন ঘনই পশ্চিমবঙ্গ সফরে আসছেন গত কয়েক মাস ধরে। কিন্তু এখন বিজেপির জনসভা গুলীতে আর আদৌ জনসমাগম দেখা যায় না। বেশ কয়েকবার অপমানজনক অবস্থায় পড়েছেন নাড্ডা, যোগী এমনকি অমিত শাহ এবং মোদী ও। সেজন্য বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা আর অতটা আগ্রহী নয় এখানে জনসভা করতে। এমনকি ব্রিগেডের জনসভাতেও প্রত্যাশিত জনসমাগমের তুলনায় অনেক কম উপস্থিতি দেখেছে রাজ্যবাসী। এখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে তারা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করছে। কারণ তারা বুঝেছে রাজ্যে বিজেপির নামে একটা কৃত্রিম হাওয়া সৃষ্টি করা হয়েছিল তা এখন অস্তিত্বহীন। জনমত সমীক্ষা গুলোতেও ঠিক তেমনি আভাস পাওয়া যাচ্ছে। দলবদল এর আসরে বেশ কিছু নামী তারকাকে নিজেদের দলে নিয়ে বিজেপি কিস্তিমাত করার চিন্তায় ছিল কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষ সাম্প্রদায়িকতার বিষবাষ্প প্রত্যাখ্যান করে উন্নয়নের পথকেই নিজেদের ভবিষ্যৎ হিসাবে গ্রহণ করতে চলেছে বলে মনে করছেন অনেকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories