Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মাছ, মুরগি, পাঁঠার মাংস বাদ দিয়ে বেশি করে গরুর মাংস খান, পরামর্শ বিজেপি মন্ত্রীর

নিউজ ডেস্ক : মুরগির মাংস, মাটন (পাঁঠার মাংস) কিংবা মাছের বদলে গরুর মাংস বেশি করে খেতে নিজের রাজ্যের বাসিন্দাদের বললেন ভারতের মেঘালয়ের বিজেপি মন্ত্রী সানবোর সুল্লাই। এরূপ মন্তব্যের মাধ্যমে তার দল যে গরুর মাংস খাওয়ার বিরোধী নয়, সেকথাই যেন প্রমাণ করতে চাইলেন তিনি।

 

শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুল্লাই বলেন, ‘মুরগির গোশত, মাটন কিংবা মাছের পরিবর্তে আমি রাজ্যের বাসিন্দাদের গরু খাওয়ার জন্য উৎসাহিত করব। আর এতে বিজেপি যে গরুর গোশত খাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে, মানুষের সেই ধারণাও ভুল প্রমাণিত হবে।’

 

গরুর মাংস খাওয়ার বিরোধীতা করে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। এই নিয়ে চলে বিস্তর রাজনীতি। এই কারণে হিন্দুত্ববাদীদের হাতে গণপিটুনিতে মৃত্যু হয়েছে অসংখ্য নিরীহ মুসলিমের। দেশের একাধিক বিজেপিশাসিত রাজ্যে গো হত্যা সংক্রান্ত আইনও আনা হয়েছে। কোথাও আবার গো-মন্ত্রণালয়ও গঠিত হয়েছে। কিন্তু যেসব রাজ্যে মুসলিমের সংখ্যা কম বা খ্রিস্টানদের সংখ্যা বেশি সেখানে গো হত্যা নিয়ে বিজেপির অবস্থান সম্পূর্ন বিপরীত। এই মন্তব্যের ফলে গো মাংস নিয়ে বিজেপির ভন্ডামি দেশের সামনে উন্মোচিত হল।

 

 

সম্প্রতি বিজেপিশাসিত আসাম বিধানসভায় ‘গবাদি পশু সংরক্ষণ’ বিল পেশ করেছেন মুখ্যমন্তী হিমন্ত বিশ্বশর্মা। যেখানে বলা হয়েছে, মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না। একইসাথে হিন্দু, শিখ ও জৈন সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে গরুর গোশত ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে। কিন্তু সেই বিজেপি দলের মন্ত্রীর গলাতেই যেন উল্টো সুর। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ প্রদেশে খ্রিস্টানদের জনসংখ্যা বেশি। তাই সেখানে বিজেপি গোমাংসের বিরুদ্ধে সরব হয় না।

 

সিনিয়র বিজেপি নেতা সুল্লাই গত সপ্তাহেই মেঘালয়ের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এরপরই তিনি বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের পছন্দমতো খাবার খাওয়ার অধিকার রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories