Saturday, September 5, 2026
28 C
Kolkata

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা নিয়ে দুই সপ্তাহের সময়সীমা সুপ্রিম কোর্টের

সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেওয়া হবে কি না, তা দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।

আদালতকে জানানো হয়, বিজয় শাহের মন্তব্য নিয়ে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) ইতিমধ্যেই তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন থাকার কারণ দেখিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার মামলা চালানোর অনুমতি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, পরবর্তী শুনানির আগে রাজ্য সরকারকে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে।

শুনানির সময় বিজয় শাহের আইনজীবী মনিন্দর সিং আদালতকে জানান, তার মক্কেল প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তবে আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। বিচারপতিরা মন্তব্য করেন, “এই মামলায় ক্ষমা চাওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, গত বছর ১২ মে ইন্দোর জেলার রাইকুন্ডা গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় শাহ কর্নেল কুরেশিকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেন। পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সেনার ব্রিফিংয়ে কর্নেল কুরেশির ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি এমন কথা বলেন, যা বহু মানুষের কাছে সাম্প্রদায়িক ও অপমানজনক বলে মনে হয়। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়।

এরপর ১৪ মে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি গ্রহণ করে পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। পরে সুপ্রিম কোর্টও মন্তব্যগুলিকে লজ্জাজনক বলে কড়া ভর্ৎসনা করে এবং সিট গঠনের নির্দেশ দেয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories