Sunday, October 11, 2026
30 C
Kolkata

বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ পরিচয়ে টোল ফাঁকির অভিযোগ, বাধা দিতেই ম্যানেজারের উপর হামলা

ফাঁসিদেওয়ার পশ্চিম মাদাতি টোল প্লাজায় এক ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে দু’জন যুবক টোল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের নাম বিশ্বনাথ রায় ও সঞ্জীব দাস বলে জানা গিয়েছে।

টোল প্লাজার কর্মীদের দাবি, নিয়ম অনুযায়ী টোল চাওয়া হলে ওই দুই ব্যক্তি প্রথমে কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে টোল ম্যানেজার সেখানে পৌঁছালে তাঁর সঙ্গেও বচসা শুরু হয়। অভিযোগ, এরপর কয়েকজন মিলে ম্যানেজারের উপর হামলা চালান। তাঁকে ঘুষি ও লাথি মারা হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পুরো দৃশ্য টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে কয়েকজনকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে টোল ম্যানেজারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। পরে একজনকে ম্যানেজারকে মারধর করতেও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত ফাঁসিদেওয়া থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। থানার ওসি সুদীপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই ঘটনার বিষয়ে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর প্রতিক্রিয়া জানতে ফোন ও বার্তা পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories