Tuesday, October 20, 2026
28 C
Kolkata

দিল্লি-র নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানালো বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল

কেরলের নাম বদলের বিষয়ে কেন্দ্রের অনুমোদনের পর এবার দেশের রাজধানী নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। দিল্লির নাম পরিবর্তন করে ‘ইন্দ্রপ্রস্থ’ রাখার প্রস্তাব তুলেছেন চাঁদনি চক কেন্দ্রের বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি পাঠিয়েছেন।

সাংসদের বক্তব্য, দিল্লির প্রাচীন ইতিহাসকে সামনে আনতেই এই উদ্যোগ। তাঁর মতে, মহাভারতে বর্ণিত পাণ্ডবদের যে রাজধানীর কথা বলা হয়েছে, সেই ইন্দ্রপ্রস্থই নাকি বর্তমান দিল্লির পুরোনো পরিচয়। তাই নাম পরিবর্তন হলে দেশের ঐতিহ্য আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। তিনি আরও জানিয়েছেন, প্রত্নতাত্ত্বিক খননে দিল্লি অঞ্চলে বহু প্রাচীন বসতির চিহ্ন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার বছরের পুরোনো নিদর্শন এবং ধূসর রঙের চিত্রাঙ্কিত মাটির পাত্র উদ্ধার হয়েছে, যা মহাভারতের যুগের সঙ্গে মিল খুঁজে দেয়। এতে ধারণা জোরদার হয় যে প্রাচীন ইন্দ্রপ্রস্থ সম্ভবত এখানেই ছিল।

খাণ্ডেলওয়াল প্রস্তাব দিয়েছেন, শহরের উপযুক্ত স্থানে পাণ্ডবদের মূর্তি স্থাপন করা হোক। পাশাপাশি তিনি দিল্লি বিধানসভায় নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করিয়ে কেন্দ্রের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন। অতীতে দেশের একাধিক শহরের নাম বদলের উদাহরণ টেনে তিনি বলেন, একইভাবে দিল্লির নামও বদলানো সম্ভব। এখন কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকেই নজর সবার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories