Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছেনা বিজেপি,’শক্তি কম’ জানাল শুভেন্দু

মাস পাঁচেক আগে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন দিনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। এবার সেই পদে উপ নির্বাচন। প্রসার ভারতীর প্রাক্তন সিইও, অবসরপ্রাপ্ত IAS জহর সরকারকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি। বুধবার এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন শাসকদলের সঙ্গে অনেকটা ফারাক। নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP)। অন্যদিকে এদিন দুপুরেই বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জহর সরকার।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাশেই ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রার্থী হওয়া প্রসঙ্গে জহরবাবু বলেন, ‘যা চলছে তা দেখে চুপ করে থাকা যায় না। ধর্মীয় নিরপেক্ষতার ওপর আঘাত এসেছে। রাজনীতি কখনও করিনি। তবে ডিমানিটাইজেশন (Demonetisation) ও জিএসটির বিরোধিতা করেছি। লিখেছি। যা এতদিন লিখেছি, এবার তা একটি মঞ্চে বলার সুযোগ পাব। ১৬ বছর দিল্লিতে কাজ করেছি। আর এখানেও বাদুর ঝোলা হয়ে বাসে চড়েছি। এ রাজ্যের কথা যেভাবে দিল্লিতে বলা দরকার, তেমন গভীরে গিয়ে আলোচনা হয় না। অনেকেই ছিলেন, অনেকেই আছেন। এই দুটি ব্যাপারেই কাজ করতে পারলে ভাল লাগবে।’

উল্লেখ্য, দিনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন হবে আগামী ৯ আগস্ট। জহর সরকারের জয় যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না। বহুদিন ধরেই রাজ্যের ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন এই আমলা। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দড়ি টানাটানির সময়ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পক্ষে সওয়াল করেছিলেন তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories