Saturday, September 5, 2026
28 C
Kolkata

একাধিক অভিযোগ সত্ত্বেও, জুতো ছোড়া আইনজীবীকে প্রসংশা করছে বিজেপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। সোমবার সকালে আদালতের ১ নম্বর কোর্টরুমে শুনানি চলাকালীন আচমকাই নিজের জুতো খুলে বিচারপতির দিকে ছুড়ে মারার চেষ্টা করেন আইনজীবী রাকেশ কিশোর। তৎক্ষণাৎ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি এই ঘটনার নিন্দা করেন।

তবে ঘটনাটিকে পূর্ণ সমর্থন করেন কর্নাটকের বিজেপি নেতা ভাস্কর রাও। তিনি অভিযুক্ত আইনজীবীর পাশে দাঁড়িয়ে বলেন, “আইনজীবীর সাহস ও নিজের বিশ্বাসে অবিচল থাকার মানসিকতাকে আমি শ্রদ্ধা করি।” তাঁর এই মন্তব্যকে ঘিরে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতা মন্ত্রীরা। ভাস্কর রাও আগে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।

অন্যদিকে, রাকেশ কিশোর ঘটনার পরেও অনুতপ্ত নন। ইন্ডিয়ান বার কাউন্সিল তাঁর সদস্যপদ বাতিল করেছে। শুধু তাই নয় নিজের আবাসনে বৃদ্ধ ব্যাক্তিকে হেনস্তা করে পুলিশের কাছে এফআইআর জমা পড়ে তার বিরুদ্ধে। তিনি এক্স (পূর্বে টুইটার)-এ চিঠির স্ক্রিনশট পোস্ট করে লেখেন, “কোনও দুঃখ নেই, কোনও অনুতাপ নেই, কোনও অনুশোচনা নেই।”

প্রধান বিচারপতি গাভাই অবশ্য রাকেশকে শাস্তি না দিয়ে বলেন, “শুধু সতর্ক করে ছেড়ে দিন।” এই মানবিক সিদ্ধান্তে বিচারপতির প্রশংসা করেন আদালতের অন্য আইনজীবীরাও। তবে, ভাস্কর রাওয়ের সমর্থনমূলক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নয়া বিতর্ক তৈরি হয়েছে। একাংশের মতে, এমন ঘটনার প্রশংসা করা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories