Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

গোয়া,উত্তর পূর্ব ভারতে গোমাংসের সমর্থন করে মুসলিম অধ্যুষিত লাক্ষাদ্বীপে নিষিদ্ধ করার প্রস্তাব কেন্দ্রের

নিউজ ডেস্ক : আবার প্রকাশ্যে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি বিজেপির গো ভক্তি নিয়ে ভন্ডামি। গো প্রেম যে শুধু মুসলিমদের নিপিড়ন করার একটা সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত এক রাজনৈতিক পায়তারা ছাড়া আর কিছুই নয় তা আবার প্রমাণিত হল। মুসলিমের সংখ্যা কম থাকায় গোয়া এবং উত্তর পূর্ব ভারতে গোমাংসের প্রবল সমর্থন করে বেছে বেছে মুসলিম অধ্যুষিত রাজ্যগুলিতেই গোমাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিজেপি সরকার। এবার গোমাংসের ক্রয়, বিক্রয়, পরিবহন, ব্যবসা, সংরক্ষণ এবং জনসমক্ষে প্রদর্শন ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটা নতুন খসড়া বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

আরব সাগরের বুকে অবস্থিত দ্বীপ মালার সমন্বয়ে গঠিত প্রবাল গঠিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলভূমি লাক্ষাদ্বীপের ৯৭ শতাংশের বেশি অধিবাসী মুসলিম। তাই কট্টর সাম্প্রদায়িক বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িকতার তাস খেলার উদ্দেশ্যে একটা খসড়া বিল আনতে চলেছে গোহত্যা এবং গোমাংস নিষিদ্ধের ওপর। এটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলন, পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি প্রভৃতি কারণে নাজেহাল কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন গুলোতে নিশ্চিত ভরাডুবি আটকাতে সাম্প্রদায়িক তাস খেলে জনগণের নজর ঘোরাতে এই অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বুদ্ধিজীবীদের।

গোমাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে আনা এই বিলের বিভিন্ন ধারায় কোনো ব্যক্তি গোমাংস ভক্ষণ, ক্রয়, বিক্রয়, ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ইত্যাদি করলে যেকোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের সংস্থান রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রয়োজনে তা আরো ১০ বছর বৃদ্ধি করা যেতে পারে। এই বিলের ধরা লঙ্ঘিত হলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও করা হবে। এমনকি কোনো ক্ষেত্রে অমিত শাহের অধীন থাকা লক্ষাদ্বিপের পুলিশ বিনা কারণে শুধু সন্দেহের বশে যে কোনো জায়গায় তল্লাশি চালাতে পারবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories