Sunday, September 6, 2026
28 C
Kolkata

“কংগ্রেসের গর্ভযন্ত্রণায় বাজপেয়ী, আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হত না।”: শমীক ভট্টাচার্যর

বছর পেরোলেই আসন্ন ২৬ বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে জয় লাভ করে বাংলার মসনদে বসবে কোন রাজনৈতিক দল, তা এখন সব থেকে বড় প্রশ্ন।

বর্তমানে ‘এসআইআর’ ও ‘বাংলা বললেই বাংলাদেশি, এই দুই আবহকে কেন্দ্র করে যখন উত্তপ্ত রাজ্য-রাজনীতি, ঠিক তখনই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তুমুল শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। বুধবার কলকাতার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিজেপিই কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক বলেন, “কংগ্রেসের গর্ভযন্ত্রণায় বাজপেয়ী, আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হত না।” তিনি আরও বলেন, “আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি।” পাশাপাশি তৃণমূলকে ‘দুরন্ত বাচ্চা’ বলে কটাক্ষ করে জানান, এই দলকে এখন কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। শমীক ভট্টাচার্যর বিস্ফোরক মন্তব্যের পর এখন প্রশ্ন উঠছে বাম ও কংগ্রেসের করা অভিযোগ অবশেষে কি মেনে নিল ভারতীয় জনতা পার্টি?

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories