Saturday, September 5, 2026
28 C
Kolkata

নওশাদ সিদ্দিকীকে হারাতে বিজেপি-তৃণমূল আঁতাত! বন্ধ দুয়ারে বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে বৈঠক সওকত মোল্লার 

ভাঙড়ের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে একটি গোপন বৈঠককে ঘিরে। অভিযোগ উঠেছে, তৃণমূল ও বিজেপির মধ্যে অন্দরমহলের সমঝোতা রয়েছে। জানা গিয়েছে, নারায়ণপুর এলাকার খড়ম্বা গ্রামে বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে তৃণমূল প্রার্থী সওকত মোল্লা গিয়ে তাঁর সঙ্গে আলাদা করে দীর্ঘ আলোচনা করেন। এই ঘটনাটি নির্বাচনের ঠিক আগে হওয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে হারানোর উদ্দেশ্যেই এই যোগাযোগ হতে পারে। এমনকি বৈঠকের সময় বিজেপি প্রার্থীর মায়ের আশীর্বাদ নেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। এলাকার অনেকেই জানিয়েছেন, প্রার্থী ঘোষণার পরেও বিজেপি প্রার্থীকে প্রচারে খুব একটা দেখা যায়নি। ফলে দুই দলের মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ আরও বেড়েছে।

অন্যদিকে, আইএসএফ এই ঘটনাকে সামনে এনে সরাসরি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আঁতাতের অভিযোগ তুলেছে। নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, আগে থেকেই তাঁরা এমন আশঙ্কার কথা বলেছিলেন, আর এই ঘটনা সেই দাবিকেই জোরালো করছে। এছাড়া, স্থানীয়দের দাবি অনুযায়ী, বিজেপি প্রার্থীর পরিবারের একাধিক সদস্য তৃণমূলের সঙ্গে যুক্ত, যা নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories