Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বিজেপি করা ভুল হয়েছিল! মাইকে ক্ষমা চাইলেন ৪০ কর্মী, প্রায়শ্চিত্ত করতে ন্যাড়া হলেন অনেকে

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হওয়ায় অনেক তৃণমূল নেতা কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির অবস্থা দেখে তাদের বেশিরভাগই পড়েন উভয় সংকটে। এখন তারা তৃণমূলের বিরোধী আবার তাদের বিপদের দিনে কোনো বিজেপি নেতা তাদের পাশে দাঁড়ায়নি। এমনকি বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে প্রকাশ্যে নিজেদের সমস্যা জানানোর কারণে এক যুব বিজেপি কর্মীকে দল ছেড়ে দিতে বলেন তিনি। ফলে ধীরে ধীরে বিজেপি করার ভুল বুঝতে পেরে বহু বিজেপি কর্মী ফিরে আসছেন তৃণমূলে। তবে ডোমজুড়ে বৃহস্পতিবার বিকালের ঘটনা একটু অন্য রকম। বিজেপি কর্মীরা ভোটের ফল প্রকাশের পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এদিন তারা তৃণমূল নেতাদের সাহায্যে বাড়ি ফিরে বিজেপি করা যে ভুল হয়েছে সে কথা তারা মাইকে প্রচার করছেন। নিজেদের ভুলের জন্য এলাকা বাসীর কাছে ক্ষমা চাইছেন তারা। তাদের অনেকে ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ মাথা ও ন্যাড়া করেছেন।

 

 

সেখানকার ৪০ জন এমন বিজেপি কর্মী জানিয়েছেন তাদের বিজেপি করার জন্য রাজিব বন্দোপাধ্যায় দায়ী। তার প্ররোচনাতেই তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। এদিন বিকেলে ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় একটি ক্লাবের সামনে পুরুষ ও মহিলা-সহ ৪০ জন বিজেপি কর্মী জড়ো হন। আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও অন্যান্য তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে তাদেরকে ঘরে পৌঁছে দেন বলে জানা গিয়েছে।

 

অবশ্য এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, ভয় দেখিয়েই এগুলি করতে বাধ্য করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারের এই ঘটনার পরেও একই অভিযোগ উঠেছে। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘এটা কি বিশ্বাসযোগ্য যে এতদিন পর এই কর্মীদের বিজেপি করার জন্য অনুতাপ হয়েছে? তৃণমূল ভয় দেখিয়ে এটা করতে তাঁদের বাধ্য করছে।’

 

যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, ‘আমাদের দল কোনওরকম হিংসা বা অন্যায়কে প্রশ্রয় দেয় না। ফল ঘোষণার পর এঁরা নিজেরাই চলে গেছিলেন। কেউ এঁদের তাড়ায়নি। এরপর ফিরতে চেয়ে এঁরা স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। প্রধান আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে তাঁকে এঁদের ফিরে আসার জন্য সচেষ্ট হতে বলি। আজ তাঁরা ফিরে এলেন।’

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories