Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বুধ পরিদর্শনে বেরিয়ে অস্বস্তিতে পড়তে হল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে তাঁকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি

বুধ পরিদর্শনে বেরিয়ে অস্বস্তিতে পড়তে হল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের একটি বুথে গেলে তাঁকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন বিজেপি সমর্থকরা। আর এতেই চটে যান সোহম। তিনি অভিযোগ করলে বিজেপি সমর্থকদের হঠিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দ্বিতীয় দফা ভোটের সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের মহম্মদপুর ১নং ব্লকে বুথ পরিদর্শনে যান চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তিনি সেখানে পৌঁছানোর পরই সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। তবে কোনও প্রতিক্রিয়া না দিয়ে ঠাণ্ডা মাথায় সেখান থেকে নিজের গাড়িতে গিয়ে বসেন অভিনেতা। এতেও ক্ষান্ত হন না বিজেপি সমর্থকরা। পিছু পিছু তাঁর গাড়ির সামনে গিয়েও স্লোগান দিতে থাকেন তাঁরা। এরপরই চটে যান তৃণমূলের তারকা প্রার্থী। গাড়ি থেকে বেরিয়ে বুথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে গিয়ে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই সেই বিজেপি সমর্থকদের হঠিয়ে দেন জওয়ানরা।

এদিন সকাল থেকেই নিজের নিজের বিধানসভা এলাকা পরিদর্শনে বেরিয়েছেন রাজনৈতিক দলগুলির বিজেপি প্রার্থীরা। খতিয়ে দেখছেন ভোটগ্রহণ কেন্দ্রগুলি। সেইমতো এদিন সকালে বুথ পরিদর্শনে বেরোন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। একটি কেন্দ্রে ইভিএম খারাপ থাকায় যথেষ্ট ক্ষুব্ধ হন তিনি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories