Saturday, September 5, 2026
28 C
Kolkata

সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের নিগ্রহ করার পর অবশেষে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত বিজেপি নেতা

দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় অবশেষে ধরা পড়ল বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। সোমবার ভোরে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, একটি চায়ের দোকানে বসে থাকার সময় তাকে আটক করা হয়। এই ঘটনার সূত্রপাত ৩১ জুলাই, বৃহস্পতিবার। বড়জোড়ার হাট আঁশুড়িয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন সংখ্যালঘু গরু ব্যবসায়ী জেমুয়া যাচ্ছিলেন। অভিযোগ, গ্যামন ব্রিজ পার হওয়ার সময় পারিজাত গঙ্গোপাধ্যায় তার দলবল নিয়ে গাড়িটি আটক করে। এরপর চালক ও যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। 

 ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিবাদ। এরপর পুলিশ একে একে পারিজাতের সাতজন অনুগামীকে গ্রেফতার করলেও তিনি পলাতক ছিলেন। তার খোঁজে জোরদার তল্লাশি চালায় পুলিশ। অবশেষে সোমবার ধানবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্গাপুর আদালতে তোলা হবে তাকে এমনটাই জানা গিয়েছে ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories