Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

অন্ধ, হেপাটাইটিস আক্রান্ত ছেলেদের অভাবনীয় রেজাল্ট, রঙিন স্বপ্ন দেখছেন আসানসোলের ঘুগনি বিক্রেতা

এনবিটিভি নিউজ ডেস্ক, ২২ জুলাই, পশ্চিম বর্ধমান, আসানসোল: ছোটো ছেলে জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন । বড় ছেলের হেপাটাইটিস বি । চিকিৎসকরা বলেছেন, দ্রুত লিভার প্রতিস্থাপন করতে হবে । কিন্তু, টাকা কই ! বাণেশ্বরবাবুর যে রোজগার বলতে তেমন কিছুই নেই । বাণেশ্বর গড়াই এর একটি ঠেলাগাড়ি আছে । সেটি নিয়েই আসানসোলের হিরাপুর মানিক চাঁদ গার্লস স্কুলের সামনে বসতেন আলুকাবলি আর ঘুগনি নিয়ে । দিনে দু’শো-আড়াইশো, যা উঠত, তাই দিয়েই সংসার চলত । মাসে হিসেব করলে হাজার সাতেক টাকা আয় । বাড়িতে স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে । স্ত্রী ঘরের কাজ সামলান । বছর একুশের মেয়েটা এখনও কলেজের গণ্ডি পেরোয়নি । কিন্তু এখন লকডাউনে বন্ধ স্কুল । বিক্রি বাট্টাও বন্ধ । অসহায় । এত বড় সংসার । খাওয়াবেন কী ! ছেলের চিকিৎসার টাকাই বা তুলবেন কীভাবে ! তাই নিয়ে চিন্তার শেষ নেই বাণেশ্বরবাবুর ।

কিন্তু, এর মধ্যেও নতুন করে আলোর দিশা দেখছেন তিনি । কিছুদিন আগেই ছোটো ছেলে অভিজিতের মাধ্যমিকের রেজ়াল্ট বেরিয়েছে । স্টার পেয়েছে । জুডোতে স্টেট এবং ন্যাশনাল লেভেল মিটে সোনা জিতেছে । আর এতেই যেন বছরের পর বছর ধরে এত সংগ্রাম, এত কষ্ট কিছুটা হলেও স্বার্থক হয়েছে বাণেশ্বর গড়াইয়ের । শুরুতে আসানসোলের ব্রেইল একাডেমি থেকেই পড়াশোনা । পরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ় অ্যাকাডেমিতে ভরতি হয়েছিল অভিজিৎ । সেখান থেকেই এবছর মাধ্যমিক দিল সে । সদ্য রেজ়াল্ট বেরিয়েছে । আর এতে বাবার কষ্ট কিছুটা হলেও যেন স্বার্থক করতে পেরেছে সে । স্টার পেয়েছে মাধ্যমিকে । 632 নম্বর । প্রতিটি বিষয়ে লেটার নম্বর ।

শুধুমাত্র পড়াশোনাতেই নয় । পড়াশোনার বাইরেও বিভিন্ন জগতে সমান আনাগোনা অভিজিতের । জুডোতে স্টেট এবং ন্যাশনাল লেভেল মিটে সোনা জিতেছে । সেতারটাও ভালোই বাজাতে জানে । শুনলে একটা আলাদা টান অনুভব হয় যেন । স্কুলেই শিখেছে সেতার বাজানো । সেখান থেকেই সেতারের প্রতি ভালোবাসা । তারপর থেকে দিল্লি, মুম্বই-সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়েছে তার । ছোটো থেকেই নিজের সঙ্গে লড়তে লড়তে অভিজিত আজ জীবনের প্রথম বড় সাফল্য পেয়েছে । কিন্তু এরমধ্যেও মনের ভিতরে রয়েছে একটা অজানা ভয়ের হাতছানি । আগামী দিনে দারিদ্রের সঙ্গে এই অসম লড়তে পারবে তো সে? আনন্দের মাঝেও এই অজানা ভয় পিছু ছাড়ছে না পরিবারের ।

জুডোয় রাজ্য ও জাতীয় স্তরে একাধিক পদক পেয়েছে অভিজিৎ। অভিজিতের অন্য এক ভাই বিশ্বজিৎ । হেপাটাইটিস-বি আক্রান্ত । হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা করেও কোনও লাভ হয়নি । ভেলোরেও নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বজিতের লিভার নষ্ট হয়ে গেছে । প্রতিস্থাপন করতে হবে । কিন্তু সে যে অনেক টাকার ধাক্কা । কীভাবে সামলাবেন এতকিছু ? ছোটো ছেলের স্টার পাওয়ার আনন্দের মাঝেও সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তার ।

কী বলছে আসানসোলের অভিজিৎ গড়াই ?

ছোটো ছেলে অভিজিৎ বড় হয়ে শিক্ষক হতে চায় । ব্লাইন্ড স্কুলের শিক্ষকরা যেভাবে তার জীবনে আলো এনেছেন, সেও একইভাবে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের জীবনে আলো আনতে চায় । কিন্তু উচ্চশিক্ষার জন্য যে অনেক টাকা লাগবে । এদিকে সামনে মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা, বড় ছেলের লিভার প্রতিস্থাপনের জন্য অর্থ সংগ্রহের চিন্তা । এতসব সামলাবেন কীভাবে ? এই পরিস্থিতিতে অভিজিতের বাবা বানেশ্বরবাবু, মা রেখাদেবী সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের কাছে আবেদন রেখেছেন সাহায্যের জন্য । আগামী ভবিষ্যতের কথা মাথায় আসতেই গা শিউরে ওঠে বাণেশ্বরবাবুর । চিন্তা হয়, যদি সাহায্য না মেলে ! তাহলে হয়ত অতলে হারিয়ে যেতে হবে পরিবারকে ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories