Saturday, September 5, 2026
28 C
Kolkata

নির্বাচন কমিশনের সতর্কবার্তার পর ২৪ ঘণ্টার মধ্যেই কাজে ফিরলেন রাজ্যের ১৪৩ জন বিএলও

রাজ্যে ভোট প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশনের কড়া সতর্কবার্তার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব ১৪৩ জন বুথ লেভেল অফিসার (BLO) ফের কাজে যোগ দিলেন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচনী দফতর সূত্রে জানা যায়, কোচবিহার, মুর্শিদাবাদ এবং কলকাতা উত্তরসহ সব জেলাতেই সংশ্লিষ্ট বিএলোরা নির্দিষ্ট সময়ের মধ্যেই দায়িত্বে ফিরে এসেছেন।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতর জানিয়েছে, প্রত্যেক জেলা প্রশাসনের কাছ থেকেই উপস্থিতির নিশ্চয়তা মিলেছে। কোনো জেলায় অনুপস্থিতির রিপোর্ট পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে দায়িত্বে গাফিলতির অভিযোগে কমিশন কঠোর ভাষায় সতর্ক করেছিল। নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে এই ব্লোদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সকলের কাজে ফেরা নির্বাচন কমিশনের কাছে বড় স্বস্তির খবর।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories