Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

লকডাউনে রক্ত দানের শিবির করে নজির গড়লো কোতুলপুরের যুবকরা

ইনামূল ভূঁইয়া, বাঁকুড়াঃ দীর্ঘ পাঁচ দিন পরিশ্রমের পর চতুর্থ বর্ষের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান এর আয়োজন করলেন সমাজের দায়িত্বশীল মানুষ। আজ রবিবার সকাল ১১ টা থেকে “কোতুলপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতি”র উদ্দোগে কোতুলপুর ক্যামেলিয়া নার্সিং হোমে মহান দান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসেন কোতুলপুরের অর্ধ শতাধিক যুবকের দল। বিষ্ণুপুর ব্লাড ব্যাংক এর সহায়তায় এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। রক্ত দাতাদের সম্মানার্থে প্রদান করা হয়েছে সার্টিফিকেট, লাল গোলাপ, টিফিন, এবং সবশেষে দুপুরে আহার এবং গত কাল বিশ্ব পরিবেশ দিবসকে লক্ষ্য রেখে আজ প্রতিটি রক্তাদাতাকে একটি করে গাছ দেওয়া হয়।। হাইস্কুল শিক্ষক ও সামাজিক কাজে যুক্ত অনেকেই জানান- এই পরিস্থিতিতে রক্তের চাহিদা স্বল্প হলেও রক্ত দাতাদের অভাব কিন্তু তবুও অনেকেই প্রায় পঞ্চাশ জনের উপর কোতুলপুর, ইন্দাস ও আরো অন্যান্য জায়গার মানুষ জন এগিয়ে এসেছেন রক্ত দাতা হিসেবে। অতিমারি উদ্ভুত পরিস্থিতিতে বিগত এক বছরের মধ্যেই রক্ত সংকট রুখতে এটি ছিল এই অরাজনৈতিক সংগঠন টির চতুর্থ ক্যাম্প। এই চারটি ক্যাম্পে তিন শতাধিক রক্ত দাতা রক্তদান করেছেন।

 আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছেন –

 ‘চলে যাবো- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল।’

 যতোই বাধা বিপত্তি আসুক না কেনো সেটা লকডাউন হোক বা অন্য কিছু, মানুষেরা এই গুলো জঞ্জাল বা বাঁধা হিসাবে ভাবেননি তাই এতো তপ্ত রোদের মাঝেও ছুটে এসেছেন রক্ত দান করতে। এই রক্ত দানের দ্বায়িত্বশীল কয়েকজন ব্যাক্তি হলেন-মাননীয় হাইস্কুল শিক্ষক স্নেহাংসু ঘোষাল, অ্যাডভোকেট উজ্জ্বল চন্দ্র, বিপ্লব বৈরাগী, বিভাষ রায়, বিপ্লব মোহন্ত,মানস কুমার নন্দী ও প্রমুখ ব্যাক্তি বর্গ। এই রক্ত দান শিবির সম্পন্ন হয় ২টার সময়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories