Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

‘আমার ভাঙড়’ এর উদ্যোগে রক্তদান শিবির ভাঙড়ে

রিন্টু আহমেদ: করোনা আক্রান্ত হয়ে মানুষের জীবন চলে যাচ্ছে চারিদিকে সেইসঙ্গে চলছে লকডাউন রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাডব্যাঙ্ক গুলোতে। অপরিহার্য রক্তের সংকট পূরণে মহৎ উদ্যোগ রক্তদানে এগিয়ে এসে বিশেষ বার্তা দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করলো “আমার ভাঙড়” নামে ভাঙড় এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন। ৬ জুন ২০২১ রবিবার সকাল থেকেই রক্তদান সফল করতে এগিয়ে এলেন “আমার ভাঙড়” স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ইয়াউর রহমান ও সভাপতি এটিএম সাহিল আহমেদ।

ভাঙড়ে শিস্ গার্লস একাডেমিতে এদিন ৬২ জন রক্তদান করেন। ৪৭ জন রক্তদাতা যুবক এই প্রথম রক্তদান করলেন। ৩৫ জন রক্তদান করলেন যাদের বয়স ২০ বছর হয়নি। মূলত যুবকদের উপস্থিতি সকলকেই মুগ্ধ করে। দক্ষিণ ২৪ পরগনা জেলার রক্তদান আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট সমাজকর্মী রফিকুল ইসলাম বলছিলেন তিনি কয়েক হাজার রক্তদান আয়োজনে উপস্থিত হয়ে রক্তদান সফল করতে মহৎ ভূমিকা পালন করে আসছেন। এদিন “আমার ভাঙড়” যুবকদের উপস্থিতি ও রক্তদানে উৎসাহ দেখে তিনি মুগ্ধ হলেন।

 

ভাঙড়ের ভূমিপুত্র উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ বলেন, ভাঙড় এলাকার এই স্বেচ্ছাসেবী সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক সুস্থতা সার্বিকভাবে বজায় রাখতে ইতিমধ্যে নানান উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছে।মানুষের কল্যাণে এই সংগঠন কাজ করছে নিরবচ্ছিন্ন ভাবে। ভাঙড় এলাকার মানুষের মনে “আমার ভাঙড়” সংগঠনটি বিশেষ বার্তা দিয়ে ইতিমধ্যেই দাগ কেটেছে।

এদিন রক্তদান সফল করতে বিশিষ্ট সমাজকর্মী এম এ ওহাব, লালমিয়া মোল্লা, জালালউদ্দিন আহমেদ, কালাম ও সালাম উপস্থিত ছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories