Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির

আলিনুর মন্ডল,বসিরহাট: করোনা মহামারীতে বিভিন্ন ব্লাড ব্যাংকে সৃষ্টি হয়েছে রক্ত শূন্যতা, সেই রক্ত সংকট মেটানোর জন্য উদ্যোগ নিলেন বসিরহাট দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এদিন বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত বেকি বাজারে বসিরহাট দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় বাণীব্রত চট্টোপাধ্যায় মহাশয়, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শমীক ভট্টাচার্য মহাশয়, বসিরহাট মহাকুমার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পল্টু দাস মহাশয়, বসিরহাট দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন সান্টু, উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভা প্রাক্তন বিধায়ক মাননীয় এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দু’নম্বর ব্লক যুব সভাপতি সমীর বাছার মহাশয়, শ্রীনগর মাটিয়া অঞ্চল তৃণমূল যুব সভাপতি কুতুব উদ্দিন এবং ছাত্র পরিষদের সকল ছাত্র। উক্ত রক্তদান শিবিরে ৫o জন ছাত্ররা রক্ত দান করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উত্তর 24 পরগনা ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চট্টোপাধ্যায় বলেন,  “একদিকে ভারতবর্ষে বিজেপি সরকার সাধারণ মানুষের একেবারে রক্ত চুষে নিচ্ছেন, আর আমরা করোনা মহামারীতে রক্ত সংকট মোছাতে রক্তদান শিবির করছি।”
বসিরহাট উত্তর বিধানসভা প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি বলেন যে ছাত্ররা দিকে দিকে যেভাবে রক্তদান শিবির করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories