Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

BREAKING: বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীবের, ছাড়লেন না দলীয় সদস্যপদ

শেষমেশ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভা থেকে এদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বের হন। তবে দলের সদস্যপদ ত্যাগ করেননি তিনি। তবে রবিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন কিনা তা এখনও জানাননি তিনি। তবে কাল এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন রাজীব।

শুক্রবার বিধানসভায় এসে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। এদিন বিধানসভা থেকে বের হয়ে তিনি বলেন, “আমি সম্মানীয় অধ্যক্ষের হাতে ইস্তফাপত্র দিয়েছি। তাঁর কিছু প্রশ্ন ছিল। তিনি প্রশ্ন করেছেন।” এদিন রাজীব আরও বলেন, তিনি মন্ত্রী থাকাকালীন সবার সাহায্য পেয়েছেন। তাই দলীয় নেতা ও সদস্যদের পাশাপাশি জনসাধারণকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, “বাংলার মানুষকে ধন্যবাদ। যেভাবে তাদের ভালবাসা ও সহযোগিতা ১০ বছর ধরে পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ।” এছাড়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব। ডোমজুর বিধানসভা কেন্দ্রের মানুষকেও জানিয়েছেন ধন্যবাদ। তিনি বলেছেন, তাঁদের পাশে তিবি আগামী দিনেও থাকবেন। তারণ তিনি রাজনীতি করেন মানুষের স্বার্থে।

তবে রবিবার অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা এদিন ধোঁয়াশাই রাখলেন রাজীব বন্দ্য়োপাধ্যায়। এদিন তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে গেলে কোনও না কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা দরকার। নির্দল থেকে মানুষের জন্য কাজ করা যায় না। তবে তিনি এখনও তৃণমূল থেকে ইস্তফা দেননি। এখনও তৃণমূলেরই সদস্য তিনি। তবে যদি কখনও মতের পরিবর্তন করেন তবে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ তা জানতেও পারবেন। কথা প্রসঙ্গেই আগামীকাল কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর ইঙ্গিতও দেন রাজীব।

প্রসঙ্গত, কিছুদিন আগে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ, বেদনা নিয়েই রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজভবনে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি নিজেই একথা জানিয়েছিলেন। রাজ্যপাল জগদীপ ধনকড়ও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories