Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

মণ্ডপে সন্তান প্রসব কনের! গ্রেটার নয়ডার ঘটনায় তাজ্জব দেশ

এনভিটিভি, ওয়েবডেস্ক: চলছে বিয়ের অনুষ্ঠান। গান-বাজনা, খাওয়া-দাওয়ায় মেতে বিয়ে বাড়ির আমন্ত্রিতরা। কনেও সাজগোজ করে তৈরি। কিন্তু বিয়ের রাতেই কনের পেটে ব্যথা শুরু হল। তা নিয়ে বেশ চিন্তায় বরের বাড়ির লোকেরা। ওই রাতেই কনেকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকেরা কনের পেটে ব্যথার যে কারণ জানিয়েছেন তাতে চমকে গিয়েছে বরপক্ষ। হাসপাতালের চিকিৎসকরা জানান, কনে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এর পরের দিনই কনে এক কন্যা সন্তানের জন্ম দেন। গ্রেটার নয়ডার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাসির রোল উঠেছে। অপর দিকে গোটা ঘটনায় বরপক্ষের তো মাথায় হাত।
গ্রেটার নয়ডার এক গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তেলঙ্গানার সেকেন্দরাবাদের এক তরুণীর। দেখা শোনা করেই বিয়ে ঠিক হয় কয়েক মাস আগে। তখন মেয়ের পেট ফুলে থাকা দেখে প্রশ্নে তোলেন বরপক্ষের লোকেরা। কিন্তু কন্যাপক্ষের তরফে জানানো হয়েছিল, কিডনির অস্ত্রোপচারের জন্য পেট ফুলে আছে কনের। সেই কথাতে বিশ্বাস করেই বিয়ের ঠিক হয়েছিল। ২৬ জুন বিয়ে হয় তাঁদের। সেই রাতেই পেটে যন্ত্রণা হয় করেন। হাসপাতালে নিয়ে যেতেই বরপক্ষ জানতে পারেন কনে সাত মাসের অন্তঃসত্ত্বা। এর পর দিন এক কন্যা সন্তানের জন্মও দিয়েছেন ওই যুবতী।
এই ঘটনা সামনে আসতেই ঝামেলা বাধে বর ও কনে পক্ষের মধ্যে। ওই কনেকে গ্রহণ করতে রাজি হননি বর ও তাঁর বাড়ির লোকেরা। তবে কনে বাড়ির লোক কনে ও নবজাতককে ফিরিয়ে নিয়েছেন। দুই পরিবারের মধ্যে ঘটনার মিটমাট হওয়ায় এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories