মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন।
পুলিশ জানিয়েছে এ পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জনের মরদেহ উদ্ধার করতে সময় লাগবে বলে জানিয়েছেন জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পরিদর্শক গৌরব চৌহান বলেন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ধূলিঝড় শুরু হলে সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপড় এলাকায় ধাতব বিজ্ঞাপন বোর্ডটি পড়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে,
বিলবোর্ডটি একটি পেট্রোল পাম্পের ওপর ভেঙ্গে পড়েছে। এ সময় মানুষের সাথে চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও।
এ দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মহরাষ্ট্রের রাজ্য সরকার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে।


