Monday, June 22, 2026
35.3 C
Kolkata

মোদীর গ্যারান্টি মানেই মিথ্যা : মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিগুলো মিথ্যা, বানোয়াট বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মমতা বলেন, মোদী গ্যারান্টি ইজ এ ‘ফোর টোয়েন্টি’ গ্যারান্টি। মোদী হটাও, দেশ বাঁচাও!

ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও রাজ্য সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রবি ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। বাংলার সংস্কৃতি-ইতিহাস তারা জানেন না। আমরা কিন্তু পুরো দেশের ইতিহাস জানি। সারাদেশই আমাদের মা। আগামী দিনে মোদী গ্যারান্টি কাজে আসবে না। আমরা যেসব উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার সবই করে দেওয়া হয়েছে।

‘মোদী বাবুকে ১০ বছর বাদে আবার নতুন করে গ্যারান্টি দিতে হচ্ছে। এই ১০ বছর বাবুর কোনো খোঁজ ছিল না। ১০ বছর আগে মোদী বাবু বলেছিলেন, প্রত্যেক বাড়িতে ১৫ লাখ রুপি করে দেওয়া হবে। ২ কোটি লোককে চাকরি দেবেন। বলেছিলেন, ১০ বছরে ২০ কোটি মানুষকে বিনা পয়সায় গ্যাস দেবেন। আপনারা কি পেয়েছেন?

মমতা বলেন, মোদীর গ্যারান্টি মানেই মিথ্যা। উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন! তো আপনারা কি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? প্রধানমন্ত্রী বলছেন, তারা বিনা পয়সায় পানি দিচ্ছেন! এই পানির ৭০ শতাংশ অর্থ আমরা দিচ্ছি, অথচ তিনি মিথ্যা বলে যাচ্ছেন। রেশনও নাকি উনি দিচ্ছেন! টিভি খুললেই দেখতে পাবেন, মোদী বলছেন, তিনিই সব দিচ্ছেন। তার এসব কথা পুরো মিথ্যা।

Hot this week

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Topics

Related Articles

Popular Categories